একদিনে ডেঙ্গুতে ১০ হামে ৬ জনের মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এবং হাম উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ১০ জন এবং হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরে গতকাল ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।

ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। ভর্তি হয়েছেন ৪৮০ জন।

হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ছয়জনের ঢাকা-চট্টগ্রামে দুজন করে এবং বরিশাল-খুলনায় একজন করে। ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জন এবং হাম শনাক্ত হয়েছে ১০২ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১৩৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০২ শিশুর। বাকি ১ হাজার ৩২ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত