ঢাকায় বাড়বে তাপমাত্রা

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থকতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত