সিটি ব্যাংক পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: মাসের প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন ৫০,০০০ টাকা। প্রশিক্ষণকাল সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৬৫,০০০ টাকা হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬