জামালপুরে তরুণদের মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

জামালপুরে মৌলিক পোশাক তৈরিতে ২১ দিনমেয়াদি বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ ও স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সহোযোগিতায় তরুণদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এ উদ্যোগের মাধ্যমে ২১ দিনব্যাপী ৩০ তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। সঞ্চালনায় ছিলেন কোর্স কো-অর্ডিনেটর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রতন মিয়া। অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,জাহিদুল ইসলাম, স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনী, সহ-সভাপতি সাজ্জাদুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম,রাসেল মিয়াসহ আরও অনেকেই। 

এ সময় বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ৩০ তরুণ পোশাক তৈরির মৌলিক ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ লাভ করবে। বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগী তৈরি করতে কাজ করে যাবে স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থাটি। 
 




সর্বশেষ সর্বাধিক পঠিত