মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতস্যাতে ছিল। এ ছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র পাওয়া যায়।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। মতিঝিলের ২২, বাণিজ্যিক এলাকায় অবস্থিত হিরাঝিল হোটেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতস্যাতে ছিল। এ ছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র পাওয়া যায়।

মোবাইল কোর্টের সময় লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি খাদ্যকর্মীদের কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।

এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা (ঢাকা মেট্রোপলিটন) মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত