জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক কূটনীতিক ও রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান। বুধবার কাউন্সিল এক্স-পোস্টে তার নির্বাচিত হওয়ার বিষয়টি প্রকাশ করেছে।
সুফিউর রহমান বাংলাদেশ থেকে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় হাইকমিশনার এবং মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।