চাঁদাবাজির মামলা

সাবেক পুলিশ পরিদর্শক মোস্তাকসহ তিন আসামি কারাগারে, রিমান্ড শুনানি রবিবার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এস এম মোস্তাক আহমেদসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের রিমান্ড ও জামিন শুনানির জন্য আগামী রবিবার (১১ অক্টোবর) দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডির পরিচয়ে প্রবেশ করে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এস এম মোস্তাক আহমেদ, সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ এবং মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা উভয় পক্ষের শুনানি শেষে আগামী ১১ অক্টোবর (রবিবার) জামিন ও রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আশীর্বাদ’ নামের একটি স্বর্ণের দোকানে আসামিরা জোর করে প্রবেশ করেন। পরে দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডির পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত