প্রশিক্ষণের জন্য জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ এএম

বিচারপ্রাপ্যতা নিশ্চিত ও আইনিসেবা সম্প্রসারণ-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে অধস্তন আদালতের ১৭ জন বিচারক ও ছয়জন আইনজীবী জাপান সফরে যাচ্ছেন। আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ প্রক্ষিণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। গত ৭ অক্টোবর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (পরিকল্পনা শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

বিচারকদের মধ্যে আছেন শেখ হুমায়ুন কবীর, মো. হেমায়েত উদ্দিন, মো. মঞ্জুরুল হোসেন, মো. মাসুম বিল্লাহ, এএইচএম তোয়াহা, মো. মাজহারুল হক, মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির, মুহাম্মদ আশেকুর রহমান, মো. ফরিদুজ্জামান, মো. আশরাফুজ্জামান, মনিকা খান, মনিরুজ্জামান, মো. তৌহিদ আল আজাদ, অনুশ্রী রায়, মো. রাকিবুল হাসান এবং মো. জাহিদুল ইসলাম। আইনজীবীদের মধ্যে আছেন মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম, আফরোজা বেগম, আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ এবং শাহিদা আনোয়ার।

সর্বশেষ সর্বাধিক পঠিত