মুন্সীগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
মুন্সীগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সম্প্রতি সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পে মোট ৩২৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়াজনিত সমস্যায় ভোগা ১৩৫ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার (সার্জারি) সেবা দেওয়া দেওয়া হয়।

নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা 'স্টিচটিং ইন্টারপ্লাস্ট হল্যান্ড'-এর সহযোগিতায় এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও সার্জারি সেবা দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এই ক্যাম্পের সফল সমাপ্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির পরিচালক, নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূরে মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ রিস্ক অফিসার এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মো. শহিদুল ইসলাম।

এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টিচটিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের মেডিকেল টিমের প্রধান ও প্লাস্টিক সার্জন ড. মেনো হুইকেশোভেন এবং তাঁর প্রতিনিধিদলের সদস্যরা। অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত