শ্রীমঙ্গলে পূজোর নতুন পোশাক পেল শিশুরা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নতুন কাপড় পেলো হরিজন পল্লীর শিশুরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে শহরের কলেজ সড়কের হরিজন পল্লীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন সহপথ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে কাপড় তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় উপ সহকারী পরিচালক নিঝুম রায়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক ইসমাইল মাহমুদ প্রমুখ।

সহপথ সংগঠনের সমন্বয়ক রাজেশ ভৌমিক বলেন, সামনেই শারদীয় দুর্গা পূজা। আমরা চাই সবাই মিলে যেন আনন্দঘন পরিবেশে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। এজন্য আমরা হরিজন পল্লীর শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ করেছি। শিশুদের মুখে হাসি ফুটেছে দেখে আমরা নিজেরাও আনন্দিত হয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,  এরকম একটি চমৎকার আয়োজন 'করেছে সহপথ' তাদের স্লোগানটিও চমৎকার 'মানুষের পাশে, মানুষের পথে'। আমরা যদি একসাথে সবাই কাজ করি, প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে অবদান রাখা যায়, তাহলেই আমরা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি সফল হবে।  

শারদীয় দুর্গোৎসব বাংলাদেশ এবং শ্রীমঙ্গলের বাস্তবতায়, যদিও এটি একটি ধর্মীয় উৎসব, কিন্তু আমাদের দেশে যেকোনো উৎসবকে সকলে মিলে সামাজিক সম্প্রীতি হিসেবে যেভাবে সুন্দরভাবে পালন করা হয়, তারই একটি উদাহরণ হচ্ছে এটি। এই উৎসবে আমরা সরকারের পক্ষ থেকে যে যে করণীয়গুলো রয়েছে, আমরা একাধিক মিটিং করেছি, আমরা সেগুলো করবো।  

সর্বশেষ সর্বাধিক পঠিত