বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখল-হামলার অ‌ভিযোগ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে আব্দুস শুক্কুর (৫৫) নামের এক প্রতিবন্ধীর ২০ শতক জমির জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সরল ইউনিয়নের খালাইচ্ছ্যার দোকান এলাকায় জবরদখলকৃত জমি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীর ভাতিজা হামলার শিকার এনামুল (২৬) বলেন, আমার চাচা একজন প্রতিবন্ধী। তিনি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এলাকার আব্দুর রহিম, হারুনুর রশিদ, মাহমুদুল্লাহ, মোস্তফা আলী ও আরিফের নেতৃত্বে ১০-১২ জন আমার চাচা ১৮ বছর পূর্বে খরিদ কৃত জায়গা জোর পূর্বক জবরদখল করে নেন। জবর দখলকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় বৃহস্পতিবার বিকালে পরিকল্পিতভাবে হামলা করে নগদ টাকা ও মোবাইল চিনিয়ে নেয়া হয়। এ সময় হামলায় আহত হয় এনামুল হক হুদয় ও মো. সেলিম।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে আরও বলা হয়, আবদুর রহিম ও তার সহযোগীরা দীর্ঘদিন এলাকায় আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে গেলেও ৫ আগষ্টের পর খোলস পাল্টিয়ে বিএনপির সাথে আঁতাত করে এখন সেই পূর্বের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে প্রতিবন্ধীর জায়গা উদ্ধার এবং হামলাকারীদের গ্রেপ্তারে দাবী জানান ভুক্তভোগীরা।

এ ব‌্যাপা‌রে আব্দুর রহিম গং‌দের যোগা‌যোগ করা হ‌লেও কোন বক্তব‌্য পাওয়া যায়‌নি। বাঁশখালী থানার অপা‌রেশন অ‌ফিসার এসআই মো. আ‌রিফ হো‌সেন ব‌লেন, তারা একটা অ‌ভি‌যোগ ক‌রে‌ছে, তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে ব‌লে তিনি জানান।



সর্বশেষ সর্বাধিক পঠিত