দুমকিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

পটুয়াখালীর দুমকিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা উন্নয়ন সংঘ, আঙ্গারিয়া বন্দরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ট্রান্সমেড লিমিটেডের চেয়ারম্যান রোটারিয়ান প্রকৌশলী এম. এ. হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।

শিক্ষা উন্নয়ন সংঘের সভাপতি মো. সফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এ আয়োজন।  অনুষ্ঠানে এসএস ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সর্বাধিক পঠিত