বাঁশখালীর মোরশেদ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথ‌রিয়ার বাগমারা এলাকার মোরশেদ ওমানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১১ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মোরশেদ উপজেলার কাথরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মদনার বাড়ি এলাকার ছাবের আহমদের ছেলে। 

বিষয়‌টি নিশ্চিত ক‌রেন কাথ‌রিয়া ইউনিয়ন পরিষ‌দের স‌চিব (প্রশাস‌নিক কর্মকর্তা) মো. হারুনুর র‌শিদ চৌধুরী।  

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোরশেদ দীর্ঘদিন ধরে ওমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে সেখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।

মোরশেদ ছিলেন পরিবারের একমাত্র আর্থিক সহায়তাকারী। কর্মজীবনে যোগ দেওয়ার পর থেকেই পরিবারের দায়িত্ব সামলে আসছিলেন তিনি। সততা, পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে সবার কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

মোরশেদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত