নদীমাতৃক দেশ বাংলাদেশ। এখানকার নদীগুলো বর্ষার উচ্ছ্বাসে টইটম্বুর, শরতের নীল আকাশ আর সাদা মেঘের ছায়ায় সিড়বগ্ধ, হেমন্তে নদীর বুকে জাগে চর, শীতে জলধারা হয় শান্ত ও সংকুচিত, বসন্তে দুই তীরে জেগে ওঠে নতুন স্পন্দন। কখনো শান্ত, কখনো দুরন্ত নদীর এই বহুরূপী সৌন্দর্যে মিশে আছে বাংলার প্রকৃতি, জীবন ও ঋতুবদলের চিরচেনা গল্প। দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজের ক্যামেরায় ফুটে উঠছে নদীর বহু রূপ
নদীর রূপে ঋতুর গল্প
দেশ রূপান্তর অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম
কাশ বাগানের পাশ দিয়ে নদী বুকে চলা পাল তোলা নৌকা- রাজশাহীর পদ্মা নদী
নদীর হাটু পানি থাকায় সহজ রাস্তায় গরু গাড়িতে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে এক কৃষক। টঙ্গীর তুরাগ নদী
নদী মাঝখানে পণ্যসহ নৌকা দাঁড় করিয়ে রেখে বিশ্রাম নিচ্ছেন মাঝিমাল্লারা। কুমিল্লায় গোমতী নদী
নদীর পাড়ে গ্রাম বাংলার চিত্র। যশোরের কপোতাক্ষ নদ
শীত আসার আগেই নদীর পানি কমে যাওয়া মাছ ধরায় ব্যস্ত স্থানীয় কয়েকজন। পঞ্চগড়ে মহানন্দা নদী
নদী পানি শুকিয়ে যাওয়ায় ধানের চারা রোপন করেঠে স্থানীয় কৃষকরা। মানিকগঞ্জ কালীগঙ্গা নদী
অগভীর নদীর মোহনায় ঠেলা জাল দিয়ে মাছ ধরছে স্থানীয় শিশু ও কিশোর। নেত্রকোনায় সোমেশ্বরী নদী
River (1)
নদীতে বাঁশ ও জাল দিয়ে মাছ শিকার বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বহুল প্রচলিত একটি ঐতিহ্যবাহী পদ্ধতি, যা স্থানীয়ভাবে সোঁতি জাল, বাঁশের বানা বা খরা জাল (ধর্ম জাল) নামে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০