কর ফাঁকির চেষ্টায় ‘কমতি রাখেনি’ গ্রামীণ কল্যাণ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম

গ্রামীণ কল্যাণকে পাঁচ করবর্ষের জন্য এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) দাবিকৃত ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা কর দিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সংশ্লিষ্ট দুটি মামলার রায় (১৫ ও ৩২ পৃষ্টার) প্রকাশিত হয়।  গ্রামীণ টেলিকমের কাছ থেকে পাওয়া অর্থকে ‘লভ্যাংশ’ বা ডিভিডেন্ড হিসেবে দেখিয়ে সরকারকে ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত করতে গ্রামীণ কল্যাণ চেষ্টায় কোনো কমতি রাখেনি বলে পূর্ণাঙ্গ রায়ে পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট। রায়ের পর্যবেক্ষণে প্রতিষ্ঠানটির এ কর্মকা-কে ‘কর ফাঁকি দেওয়ার ধ্রুপদী নজির’ (ক্লাসিক কেস অব ইভেডিং ট্যাক্সেস) হিসেবে অভিহিত করেছে আদালত।কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট আবেদনের ওপর দেওয়া রুল খারিজ (রুল ডিসচার্জ) করে গত ১০ সেপ্টেম্বর এ রায় দিয়েছিল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। ৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের শেষাংশে আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের  কাছ থেকে বকেয়া কর আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার সংশ্লিষ্ট কর কমিশনারসহ বিবাদীদের (রিট মামলার বিবাদী) প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত