দুমকিতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের নিয়মিত অভিযানে পায়রা নদী থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। অভিযানের সময় জাল ফেলে পালিয়ে যায় জেলে।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার লেবুখালী ও আলগি এলাকায় পায়রা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল নদীতে টহল দেয়। এ সময় অভিযানের নৌকা দেখতে পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে নিয়োজিত জেলেরা নদীতে জাল ফেলে দ্রুত তীরে উঠে পালিয়ে যান। পরে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় জালগুলো উদ্ধার করে অভিযানের নৌকায় তোলা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা-ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান চলছে। বুধবারের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত