বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা নিয়ে আলোচনা

সাক্ষাতে সার্ক ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটির (আরএমএ) গভর্নর ইয়াংচেন ছোগিয়েল।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সার্ক ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির ডেপুটি গভর্নর উগেন ছোডেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট পক্ষগুলো বৈঠকটিকে সফল বলে অভিহিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত