৫০০ কোটির ক্লাবে অজয়

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

বক্স অফিসে বাজিমাত করছে বলিউড তারকা অজয় ‘দৃশ্যম ৩’। মুক্তির ১২ দিনেই সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে নাম লেখালেন অজয়। 

এনডিটিভির রিপোর্ট বলছে, ১২ দিনে শুধু ভারতেই ‘দৃশ্যম ৩’ আয় করেছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। তবে আয়ের এই ধারা দুদিন পর ছন্দ হারাতে পারে। কেননা পূজা উপলক্ষে ১৬ অক্টোবর একাধিক সিনেমা মুক্তি পাবে। যদিও ইতোপূর্বে ব্লকবাস্টার হয়ে গেছে ‘দৃশ্যম ৩’। ১০০ থেকে ১২০ কোটি রুপির মতো বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। ৫০০ কোটি ছাড়িয়ে এটি বিরাট মাইলফলক স্পর্শ করল। চলতি বছরের বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা এখন এটি। 

অভিষেক পাঠকের পরিচালনায় ‘দৃশ্যম ৩’ প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল এটি। আগের ছবিগুলোর সঙ্গে এবারের ছবির একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, এর গল্প মৌলিক। মালয়ালম সংস্করণের গল্পের সঙ্গে সিনেমাটির কাহিনিগত কোনো যোগসূত্র নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত