ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। এটি শীতকালীন অধিবেশন। গতকাল বুধবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বান করার কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসেছিল। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত