ঢালিউড অ্যাওয়ার্ডসে সেরা শিল্পী রন্টি দাস

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ এএম

দুই দশকের সংগীতজীবনে নতুন অর্জন যুক্ত হলো সংগীতশিল্পী রন্টি দাসের ঝুলিতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সম্প্রতি অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘বেস্ট মেলোডি সিঙ্গার’ পুরস্কার পেয়েছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন তার হাতে পুরস্কার তুলে দেন।

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান রন্টি। এরপর থেকে নিয়মিত গান করে আসছেন তিনি। সংগীতজীবনে বিভিন্ন স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী। নতুন এই সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করে রন্টি জানান, পুরস্কারটি তাকে সংগীত নিয়ে আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। গান নিয়েই এগিয়ে যেতে চান তিনি। রন্টির ভাষায়, ‘আমি গানের মধ্যেই বেঁচে থাকতে চাই, গানই আমার পরিচয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত