দেশ রুপান্তরে প্রকাশিত সংবাদে তোলপাড়: শাহ আমানতে ধরা পড়ল চোর

বিমানবন্দরের স্পর্শকাতর এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্র রাতের আঁধারে ভূগর্ভস্থ ক্যাবল, রানওয়ের লাইট, লাইটিংসহ বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্পর্শকাতর জায়গা থেকে গত একমাসের ব্যবধানে ৯ দফা চুরির ঘটনা নিয়ে গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেশ রুপান্তর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংবাদটি প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। পরে গতকাল রাতেই বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে মালামালসহ আটক করতে সক্ষম হয়। 

তবে তাৎক্ষণিকভাবে ধরা পড়া ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। 

বিমানবন্দরের স্পর্শকাতর এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্র রাতের আঁধারে ভূগর্ভস্থ ক্যাবল, রানওয়ের লাইট, লাইটিংসহ বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। গত এক মাসে রানওয়ে ও স্পর্শকাতর ‘ভিওআর’ (ভয়েস ওভার রেঞ্জ) এলাকা থেকে ৯ দফা চুরির ঘটনা ঘটে। চোরেরদল বিমানবন্দরের সীমানার ভেতরে স্পর্শকাতর এলাকায় ঢুকে উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণের জন্য গুরুত্বপূর্ণ অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এ পরিস্থিতিতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চরম ঝুঁকির মধ্যে পড়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত