কুড়িগ্রামে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনী ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।

সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন কাজ করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত