টানা দুই যুগ ধরে অভিনয়ের দুনিয়ায় নেই ষাট দশকের আলাাচিত চলচ্চিত্র অভিনেত্রী আফরোজা সুলতানা রত্না (শাবানা)। ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা এই নন্দিত তারকার অভিনয়ে ফেরা নিয়ে এখনও চর্চা চলে অনেক জায়গায়। সিনেমা ছেড়ে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।
ঠিক কী কারণে অভিনয় ছেড়েছিলেন তিনি? জবাবে পাল্টা প্রশ্ন করে শাবানা বলেন, ‘এই বয়সে আর কীভাবে? এখন তো অনেক বয়স হয়ে গেছে। আল্লাহর নাম নিয়ে পার করে দিচ্ছি সময়। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার ব্যাপারটি একটা সময় জরুরি হয়ে পড়ে। দেশের বাইরে পড়াশোনার বিষয়ও ছিল। তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয়টা ছাড়তে হয়েছে।
অভিনেত্রী বলেন, মাঝেমধ্যে সুখময় স্মৃতিগুলো মনে করি। ছেলেমেয়ে, নাতি-নাতনিরা মাঝেমধ্যে আমার ছবি সম্পর্কে নানা কিছু জিজ্ঞাসা করে। শৈশবে অভিনয়ের সঙ্গে যুক্ত হই। নিজেকে দেওয়ার মতো সময় পাইনি। কাজ, কাজ আর কাজ। এভাবেই কেটেছে একটানা ৪০ বছর। আমিও তখন বলি, ওই ছবিটা দেখো। এখন পরিবারটাই আমার জগৎ। এ জগতে আমার অনেক ব্যস্ততা।
১৯৬৭ সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি ‘চকোরী’ দিয়ে পর্দায় শাবানার আগমন ঘটে। দীর্ঘ চার দশক দাপটের সঙ্গে ঢালিউড দাবড়িয়ে তিনি। নায়িকা চরিত্রের বাইরেও ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে শাবানা। তার অভিনীত ছবির সংখ্যা প্রায় ৫০০। ২৪ বছর আগে অভিনয়কে বিদায় জানানো ৭২ বছর বয়সী শাবানা এখনো কোটি বাঙালির হৃদয়ে অভিনয়ের রানি হয়ে আছেন।
শাবানার স্বামীর নাম ওয়াহিদ সাদিক। তিনি একজন চলচ্চিত্র প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল এসএস প্রোডাকশনস। তাদের তিন সন্তান। তারা সবাই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। তবে বাংলাদেশে আসেন, কয়েক দিন স্বজনদের সঙ্গে কাটিয়ে আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রে।
প্লাটিনাম জয়ন্তীতে শাবানা
দেশে এসে নিশ্চুপ শাবানা
কান্নাভেজা কণ্ঠে শাবানা বললেন, ‘কবরী একজনই হয়’
শুভ জন্মদিন শাবানা