সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি মোছা্য় চাপা ক্ষোভ সংগীতাঙ্গনে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি মুছে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। এই তালিকা্য় রয়েছেন প্রয়াত সাংবাদিক, কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী। তার ছবি মুছে ফেলে সেখানে যুক্ত করা হয়েছে বেগম রোকেয়া, কবি জীবনানন্দ দাশ ও জসীম উদ্‌দীনের প্রতিকৃতি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। সঞ্জীব চৌধুরীকে নিয়ে ফেসবুকে আবেগঘন কথা লিখেছেন অনেকে। প্রতিক্রিয়া জানিয়েছেন সঞ্জীবের সহচর সংগীতশিল্পী বাপ্পা মজুমদারও। তারা একসঙ্গে ‘দলছুট’ প্রতিষ্ঠা করেছিলেন, এই ব্যান্ডের হয়ে তারা বহু নন্দিত গান উপহার দিয়েছেন। বুধবার( ১৪ অক্টোবর) এক বার্তায় বাপ্পা লিখেছিলেন, সঞ্জীব দা! দাদা গো! আপনার মতো আমিও বলি, ‘নো কমেন্ট’।

এরপর আজ বৃহস্পতিবার আরেকটি প্রতিক্রিয়ায় বাপ্পা লিখেছেন , ‘সঞ্জীব দা, আপনি মানুষের হৃদয়ে। ওটাই সবচেয়ে বড় স্থান।’ বাপ্পার ওই প্রতিক্রিয়ার কমেন্ট বক্সে সংগীতের আরো অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। সংগীতশিল্পী নকীব খান, কিশোর দাস, গীতিকবি শেখ রানা, অনুরূপ আইচসহ অনেকে মন্তব্য করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত