আগামী ২০ অক্টোবর চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয় নিশ্চিত করেছেন।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করতে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এইদিন সন্ধ্যায় ৬টায় তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়।

একই সঙ্গে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয় নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তার। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে বিরতি নেবেন তিনি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৮টায় বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন সরকার প্রধান।

সর্বশেষ সর্বাধিক পঠিত