আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ খলিলুর রহমান, আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লা, আলহাজ আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম এবং এস. এম. জহির উদ্দিন হায়দার, এফসিএমএ।

এ ছাড়া সভায় পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মুহাম্মদ আনিছুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত