শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার (১৪ অক্টোবর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

সভায় ব্যাংকের সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, এ. কে. আজাদ, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান ও ফকির মনিরুজ্জামান। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম ও মোয়াম্মেল এ চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।

সর্বশেষ সর্বাধিক পঠিত