ভারত ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলিউড অভিনেতা্ ইমরান খান।ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে দিল্লিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়া জেরে তাকে দেশ ছাড়ার সময় বেঁধে দিয়েছে মুম্বাই পুলিশ।
১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার সঙ্গী, অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং আত্মীয় জেইন মেরি খান। প্রতিবাদের সময় ওই তিনজনকে আটক করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়।
ইমরান খানের আইনজীবী জুলফিকার মেমন এবং তার আইনি প্রতিষ্ঠান এমজেডএম লিগ্যালের মাধ্যমে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) অথবা সোমবার (১৯ অক্টোবর) হাইকোর্টে আবেদন দাখিল করা হতে পারে। তিনি জানিয়েছেন অভিবাসন ও বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অভিযোগে ইমরান খানকে এ নোটিশ দেওয়া হয়েছে। আবেদনে যুক্তি দেওয়া হবে, ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের বিক্ষোভে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এমন কোনো আইনি বিধান বা নিয়ম নেই।
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই ইমরান খানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হাইকোর্টে আবেদনের পর এ বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
বোন, বান্ধবীসহ ছাড়া পেলেন ইমরান খান
দিল্লির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খান
বাড়িতে মাদক রাখায় বলিউড তারকা গ্রেপ্তার