কুড়িগ্রামে ইয়াবা ও বিদেশি মদ বহনের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদ বহনের অভিযোগে মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চর ইটালুকান্দা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রয়েল স্টেজ ব্র্যান্ডের দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্যসহ মোন্নাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত