কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে আপত্তি জানিয়ে অ্যামাজনের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন হলিউড অভিনেতা নিকোলাস কেজ।
সম্প্রতি ইয়াহু এন্টারটেইনমেন্টের পোস্টে বলা হয়, নিউইয়র্ক কমিক কনে ‘স্পাইডার-নোয়ার’ সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কেজ। এ সময় অ্যামাজনের এআই ব্যবহারের নীতি নিয়ে নিজের আপত্তির কথা জানান তিনি।
কেজ বলেন, অ্যামাজন এআই ব্যবহারে অত্যন্ত আগ্রহী। তবে এআই ব্যবহারের পক্ষে নন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের দলের কেউ নই। এআই ব্যবহারের সম্মতিপত্রে স্বাক্ষর না করায় ভবিষ্যতে ওই স্টুডিওর সঙ্গে আর কাজ করা না-ও হতে পারে।’
তবে এতে তার কোনো সমস্যা নেই বলেও উল্লেখ করেন এই অভিনেতা।
অ্যামাজন প্রাইম ভিডিওর ‘স্পাইডার-নোয়ার’-এর প্রথম সিজনে অভিনয় করেন নিকোলাস কেজ। সমালোচকদের প্রশংসা ও দর্শকদের ইতিবাচক সাড়া পেলেও প্রথম সিজনের পর সিরিজটি বাতিল করা হয়।
তবে আমাজন ছাড়লেও টেলিভিশনে কাজ করা চালিয়ে যাবেন এবং চ্যানেল এইচবিও-এর জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর ৫ম সিজনে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন নিকোলাস কেজ।
ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ানো অভিযোগে গ্রেপ্তার সেলমা ব্লেয়ার