অর্থমন্ত্রী বললেন

ঋণপ্রস্তাব চূড়ান্তে আইএমএফের সঙ্গে আলোচনা হবে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

ঋণপ্রস্তাবের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আগামী সপ্তাহ থেকে দুই সপ্তাহ ধরে আলোচনা করবে বাংলাদেশ। ঋণপ্রস্তাবের যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলোর নিষ্পত্তি করাই এ আলোচনার মূল লক্ষ্য। গতকাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন কীভাবে বিষয়টি চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের দল বসে আলোচনা করবে। বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশকে অর্থায়নের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।’ তিনি বলেন, আগামী বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীরাও এ বিষয়ে একমত।

সর্বশেষ সর্বাধিক পঠিত