ডিএসসিসি প্রশাসক বললেন

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা সবচেয়ে জরুরি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ এএম

ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, রাষ্ট্র সবার। গণতন্ত্র রক্ষা ও দেশকে এগিয়ে নিতে সরকার, বিরোধী দল এবং জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত নিম্ন ও মধ্যম আয়ের মানুষ চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। রোগীর তুলনায় চিকিৎসাসুবিধা বাড়ানোর পাশাপাশি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর ভ্যাকসিন আমদানির উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বিরোধী দল হিসেবে কবি কাজী নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত