দুর্গাপূজার ৭ দিন ট্রাফিক ব্যবস্থাপনা

মোবাইল কোর্টের জন্য ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম

দুর্গাপূজায় ঢাকা বিভাগে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষা এবং গণপরিবহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে ২০ জন সিনিয়র সহকারী সচিবকে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হিসেবে দায়িত্ব পালন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করেছে।

ওই ২০ কর্মকর্তা আগামীকাল ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রাত ১২টা পর্যন্ত সাত দিনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।

সংযুক্তকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে আজ রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের উল্লেখিত কর্মকর্তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক সড়ক পরিবহন আইন, ২০১৮ সহ তফসিলে বর্ণিত অন্য আইনগুলোয় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত