ব্র্যাক ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ারে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও বিডিআরএএল-এর অংশগ্রহণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬-এ অংশ নিয়েছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল)।

বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স, ক্রেডিট রেটিং ও আর্থিক সেবা খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থী ও ফ্রেশ গ্র্যাজুয়েটদের সাথে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় সরাসরি আলাপ করেন।

আলাপকালে, তারা নিজ নিজ খাতের ক্যারিয়ারে ও বর্তমান ডেটা-নির্ভর ব্যবসায়িক পরিবেশে সফল হতে কোন কোন দক্ষতা প্রয়োজন সেসব বিষয়ে পরামর্শ দেয়। দুই দিনব্যাপি এই আয়োজনে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এবং বিজনেস ইনফরমেশনের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরা হয়।

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও বিডিআরএএল এই ক্যারিয়ার ফেয়ারকে মেধাবী তরুণদের কাছে পৌঁছানোর একটি সুযোগ হিসেবে নিয়েছে। জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের বাণিজ্যিক ও আর্থিক খাতে কীভাবে অবদান রাখা যায় তা নিয়ে উৎসাহিত করাই ছিল তাদের মূল লক্ষ্য। তাদের অংশগ্রহণের ফলে শিক্ষার্থীরাও বাণিজ্যিক ও আর্থিক সেবা খাতের দুটি পরিপূরক ক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন যেকোন সিদ্ধান্ত গ্রহণে ডেটা ও তথ্য-বিশ্লেষণের ওপর ব্যাপক নির্ভরশীল। এছাড়া, আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ-গ্রহীতার ঋণ-পরিশোধের সক্ষমতা যাচাই ও ঝুঁকি ব্যবস্থাপনার দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এসব খাতে দক্ষ পেশাজীবীদের চাহিদাও দিন দিন পরিবর্তন হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যকার এই সংযোগ ক্লাসরুমের পড়াশোনা ও কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার ব্যবধান কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এই ফেয়ার অংশগ্রহণের মাধ্যমে, বাংলাদেশের তরুণ পেশাজীবীদের সাথে যোগাযোগ এবং বিজনেস ইন্টেলিজেন্স ও আর্থিক সেবাখাতের ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠানই তাদের প্রচেষ্টা ও সহযোগিতা আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত