শিবচরে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মাদারীপুরের শিবচরে প্রচারণা শুরু করেছেন পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আশকার উদ্দিন আহমেদ শাহীন ঢালী।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাঁদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে শাহীন ঢালী বলেন, ‘আমি পাচ্চর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে দলমত-নির্বিশেষে সবাই সমানভাবে সেবা পাবেন। জনগণের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। সবার মতামত ও সহযোগিতা নিয়ে পাচ্চর ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’

গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে আলোচনা করেন তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত