মিরসরাইয়ে পূজামন্ডপে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির পক্ষে মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন জাসাস মিরসরাই উপজেলারসহ সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মের মানুষদের খোঁজখবর নেন।

স্যোসাল এইড ফাউন্ডেশনের অর্থায়নে মো. আলমগীর উপজেলার সাদুরবাজার এলাকার শ্রী শ্রী মাতৃমন্দির, মঘাদিয়া হিন্দুপাড়া মন্দির ও মঘাদিয়া দাসপাড়া মন্দির পরিদর্শন শেষে প্রতিটি পূজামন্ডপে নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা ও বস্ত্র সহায়তা দেন। এছাড়াও দূর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত গ্রাম পুলিশের সদস্য-সদস্যাদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

স্যোসাল এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আলমগীর সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্য করে বলেন, আমাদের এমপি নুরুল আমিনকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনারা এমন একজন মানুষ পেয়েছেন যিনি আপনাদের জন্য এক অভয়াশ্রম। সম্প্রতি তিনি বলেছেন, শান্তির জনপদ মিরসরাইয়ের আর কোন পূজামণ্ডপে আগামীতে পুলিশ পাহারার দরকার হবেনা।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলে অতিতেও সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছে, আগামীতেও করবে। আবহমান কাল থেকে শুরু করে আমাদের এ অঞ্চলে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করেছে। কখনো টু শব্দ হয়নি। হিন্দু মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার হলেও এ উৎসব আমাদের সবার।

এর আগে সকালে মঘাদিয়া ইউনিয়নের মাস্টার পাড়া দেবালয় পূজামণ্ডপ সংলগ্ন সড়কের ভাঙা অংশ সংস্কার করেন তিনি। 

পূজামণ্ডপ পরিদর্শন ও রাস্তা সংস্কারকালে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, আবুল কাশেম, আবুল হোসেন ভেন্ডার, বিএনপি নেতা আবুল কালাম, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাক এছাক মিয়া খানসাব, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, মিরসরাই থানা যুবদলের সদস্য আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল হক, ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম, মাস্টারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক মিঠু নাথ, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিফসহ প্রমুখ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত