মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। ক্ষমতা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে দেওয়া তার এ পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নুসরাত খান মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি শেয়ার করেন।
উদ্ধৃতিটির বাংলা অর্থ দাঁড়ায়, ক্ষমতা হলো কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য। সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, সেটিই ক্ষমতার মূল তাৎপর্য।
পোস্টটির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেছেন নুসরাত খান। তবে প্রতিমন্ত্রীর পদত্যাগের পরিপ্রেক্ষিতে তিনি এ পোস্ট দিয়েছেন কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।