পাবনায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম
পাবনার বাইপাস সড়কে ডাম্প ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক প্রাণ হারিয়েছেন।
 
সোমবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা বাইপাস মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
 
​নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার বাসিন্দা মরহুম ডা. তোয়াজ উদ্দিনের সন্তান। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
 
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে সিংগাবাজার এলাকায় গিয়ে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আজাদ। পথিমধ্যে সিংগা বাইপাস এলাকায় পৌঁছানোর পর একটি দ্রুতগামী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও তাকে ও গাড়িটি শনাক্ত করার কাজ চলছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত