পিরোজপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৯ অক্টোবর) বিকালে আসরের নামাজের পর পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
 
এতে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আলমগীর হোসেনের রাজনৈতিক অবদানের কথা স্মরণ এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরে তার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সর্বশেষ সর্বাধিক পঠিত