কলমি ফুল

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

গ্রামবাংলার জলাভূমি ও ভেজা মাটিতে জন্মানো কলমি চমৎকার একটি লতানো উদ্ভিদ। এর প্রধান আকর্ষণ বেগুনি রঙের আকর্ষণীয় ফুল। সাধারণত বর্ষার শেষ ভাগ থেকে শরৎ ও শীতকাল পর্যন্ত কলমি গাছে ফুল ফুটে থাকে। এ ফুল সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি কলমি শাকসবজি হিসেবেও খাওয়া হয়। মানবদেহের পাঁচটি প্রধান খনিজ ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এ কলমি শাক থেকে পাওয়া যায়। বর্ষায় ফোটা কলমি ফুল তার সৌন্দর্যে সবাইকে বিমোহিত করে। কলমির রূপে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ তার বিখ্যাত ‘আবার আসিব ফিরে’ কবিতায় লিখেছিলেন ‘সারা দিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে’। এ ছাড়া পল্লী কবি জসিমউদ্দীন তার বিখ্যাত ‘নকশি কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থে লিখেছেন, ‘মোর কথা যদি মনে পড়ে সখি, যতনে বাঁধিও চুল, আলসে হেলিয়া খোঁপায় বাঁধিও মাঠের কলমি ফুল’। এক সময় গ্রামের মানুষ জলাভূমি থেকে কলমি শাক কুড়িয়ে এনে খেলেও এখন এ শাক কৃষকরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে থাকে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত