রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তি বাতিল

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ এএম

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

গতকাল সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সম্মতির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে সরকারের সম্মতি এবং নিয়োগ বাতিলের চূড়ান্ত আদেশ জারি এক বিষয় নয়।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তিনজনেরই ব্যাংকিং ক্যারিয়ার শুরু ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন শাখা, বিভাগ ও প্রধান কার্যালয়ে দায়িত্ব পালনের পর তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ পান।

সর্বশেষ সর্বাধিক পঠিত