দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন উদ্যোগ, আসছে ‘ফিফা হিমালয়া কাপ’!

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

হিমালয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। তবে এখনো চূড়ান্ত হয়নি প্রতিযোগিতার ফরম্যাট ও শুরুর তারিখ।

দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এই ‘ফিফা হিমালয়া কাপ’। হিমালয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি বিবেচনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি ভুটান সফরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আঞ্চলিক ফুটবলের উন্নয়ন নিয়ে আলোচনার পর টুর্নামেন্টটি আয়োজনের ধারণা সামনে এসেছে বলে জানিয়েছে সিটি স্পোর্টস নেটওয়ার্ক (সিএসএন)।

প্রস্তাবিত এই প্রতিযোগিতার মাধ্যমে হিমালয় অঞ্চলের দেশগুলোর জাতীয় দলগুলো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার আরও সুযোগ পেতে পারে। পাশাপাশি আঞ্চলিক ফুটবলের মান উন্নয়ন, খেলোয়াড়দের অভিজ্ঞতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে ফুটবলীয় সম্পর্ক জোরদার করার সম্ভাবনাও তৈরি হবে।

তবে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফরম্যাট, অংশগ্রহণকারী দেশ কিংবা উদ্বোধনের তারিখ নিশ্চিত করা হয়নি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাওয়া আঞ্চলিক দেশগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত