সিংড়ায় ১৮ বছর ধরে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

নাটোর জেলার সিংড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ১৮ বছর ধরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়ে আসছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) পৌর শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে সকাল ৯টা হতে শুরু হয় মেডিকেল ক্যাম্প। এতে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা এবং ৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়।

ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা দেন ডাঃ বর্ণালী তালুকদার, ডাঃ রাজেশ কুমার, ডাঃ ইতি রানী, ডাঃ রওশনারা প্রমুখ। 

উদ্দোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে এ আয়োজনের মধ্য দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে থাকি। ১৮ বছর থেকে এই কর্মসূচি পালন করে আসছি। হিন্দু ও মুসলিম সম্পদায়ের হাজার হাজার নারী পুরুষ চিকিৎসা সেবা নেন। সেবার মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত