নিকোটিনে আসক্ত

বদলে যাচ্ছে সেলেনা গোমেজের কণ্ঠস্বর

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

কণ্ঠস্বর বদলে গেছে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের। ‘ই-সিগারেট বা ভেপিংয়ের’ অভ্যাসের কারণে কণ্ঠস্বরের ধরনে পরিবর্তন এসেছে বলে ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সেলেনা বলেন, ‘আমার গলার স্বর আর আগের মতো ঠিক করতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি। নিকোটিন ছেড়ে দেওয়া খুবই কঠিন। যারা নতুন ভেপ করার কথা ভাবছেন তাদের বলব, এটা মোটেও ভালো জিনিস নয়। এটা ভীষণ বোকামির কাজ, এর কারণে আমার গলাটাই বদলে গেছে।’ 

তার ভাষ্য, ‘আপনাদের যদি আমার এই গলা শুনতে ভালো না লাগে, তবে তা একদম স্বাভাবিক। আমার কোনও আপত্তি নেই, আপনারা চাইলে আমার গান বা কথা শুনতেই না-ই পারেন।’ বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেলেনা দীর্ঘদিন ধরে ‘লুপাস’ রোগে ভুগছেন। এর আগেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই রোগটি তার গলায় প্রভাব ফেলছে। গত ডিসেম্বরে ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মাঝে মাঝে অদ্ভুত কিছু সমস্যা হয়। কখনও কখনও আমার গলা ভেতর থেকে ফুলে যায়। 

২০১৭ সালে সেলেনার বন্ধু ফ্রান্সিয়া রাইসা তাকে নিজের একটি কিডনি দান করেন। ফলে তার লুপাস রোগ কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২২ সালের তথ্যচিত্র ‘সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি’তে তিনি জানান, ২০২০ সাল থেকে রোগটি আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

সর্বশেষ সর্বাধিক পঠিত