অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৫:০১ এএম

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ভাড়া দেওয়া বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বর্তমান কর্মস্থল পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়।

ডিবি জানায়, আটক ৮৪ জনের মধ্যে নারী রয়েছেন ২৬ জন। অভিযানে বিপুল সংখ্যক মাদক দ্রব্য পাওয়ার কথাও জানায় পুলিশের। তারা বলছে, বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ মাদক সেবনের জন্য যেতেন। অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন অতিরিক্ত ডিআইজি।

সর্বশেষ সর্বাধিক পঠিত