কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনের তিনটি বগি কুমিল্লার লাকসাম উপজেলার নাওঘাট (নাওটি) রেল স্টেশনের আজগরায় এলাকায় লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখে অফলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কমিউটার ট্রেন কর্ণফুলী। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আপলাইন এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি অতি দ্রুত বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত