নিরাপদ সড়ক দিবসে রাজধানীতে বিআরটিএর রোড শো

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীতে রোড শো কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দরের সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রোড শো আয়োজন করা হয়। এ সময় হ্যান্ডবিল ও লিফলেট বিতরণের পাশাপাশি হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক প্রচার চালানো হয়।

কর্মসূচিতে অংশ নেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাসুদ আলমসহ ঢাকা মেট্রোর বিভিন্ন সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া মোটরযান মালিক-শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত