জ্যেষ্ঠ সাংবাদিক মজুমদার ইমরানের মায়ের ইন্তেকাল

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

বিএনপি বিটের জ্যেষ্ঠ সাংবাদিক ও শীর্ষ নিউজের বিশেষ প্রতিনিধি মো. ইমরান হাসান মজুমদার (মজুমদার ইমরান)-এর মা আমেনা আক্তার আর নেই। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমা আমেনা আক্তার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের মৃত্যুতে শোকাহত সাংবাদিক মজুমদার ইমরান ও তাঁর পরিবারের সদস্যরা।

জানাজা শেষে নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মহান আল্লাহ তাআলা আমেনা আক্তারকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত