বারোদা বিশ্ববিদ্যালয়ে ‘যাত্রাপালা’র প্রথম প্রদর্শনী

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম

ভারতের গুজরাটের দ্য মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অব বারোদা’র বিভাগীয় অডিটরিয়ামে আজ মঞ্চস্থ হচ্ছে নাটক ‘যাত্রাপালা’। নাট্যকার অপূর্ব কুমার কু-ুর রচনায় এবং এস এম মাশফিক আহমেদ অন্তরের নির্দেশনায় বেলা ১১টায় এর প্রথম প্রদর্শনী। বিলুপ্তপ্রায় যাত্রাশিল্পীদের সামাজিক দায়বদ্ধতা, জীবনসংগ্রাম ও সংকট নিরসনের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।

বিশ্বায়নের যুগে বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের শক্তি ও সম্ভাবনা উপস্থাপনের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাট্যকার অপূর্ব কুমার কু-ু।

অভিনয় করেছেন জাইভাল সনি, মার্ম দাভে, আনেরি, ভারগাভ, প্রাখার, জায়মিন প্রমুখ। বিউটিবালা চরিত্রে প্রমি ভট্টাচার্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত