চোটে ছিটকে গেলেন শাটলার সোয়াদ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

জাতীয় ব্যাডমিন্টন শুরু হচ্ছে আজ। কিন্তু এবারের আসরে খেলতে পারছেন না দেশের এক নম্বর পুরুষ শাটলার আবদুস সোয়াদ। তাই তার অনুপস্থিতিতে শিরোপার লড়াইয়ে নতুন চ্যাম্পিয়ন পাবে ব্যাডমিন্টন। এবারের প্রতিযোগিতায় জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার ৮৮টি দল অংশ নেবে। সব মিলিয়ে পুরুষ শাটলার ৫৩৫ জন, আর নারী ৮১ জন। অংশগ্রহণকারীর সংখ্যায় নারী-পুরুষের এই বড় ব্যবধানের পাশাপাশি প্রাইজমানিতেও রয়েছে পার্থক্য।

পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবেন যথাক্রমে ১ লাখ ৪০ হাজার ও ১ লাখ টাকা। অন্যদিকে নারী একক ও দ্বৈতে চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ১ লাখ টাকা, রানার্সআপ পাবেন ৬০ হাজার টাকা করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত